ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
প্রথম টি-টোয়েন্টি

বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৪:২১ পিএম

বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে কিউইরা। শুরুতেই চাপের মুখে পড়ে সফরকারীরা। ওপেনার টিম রবিনসন রানআউটে শূন্য রানে ফিরলেও কাটেনে ক্লার্ক একপ্রান্তে দাঁড়িয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন।

পাওয়ারপ্লেতে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান তোলে নিউজিল্যান্ড। এরপর ড্যান ক্লেভারের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন ক্লার্ক। দুজনই ফিফটি তুলে নেন, তবে মিডল অর্ডারে বাংলাদেশি বোলাররা চাপ বাড়াতে থাকে।

দলের ৯৯ রানের মাথায় ২৮ বলে ৫১ রান করে ক্লেভার ফেরেন। এরপর ১১০ রানে ৩৭ বলে ৫১ রান করে আউট হন ক্লার্ক দুজনকেই ফেরান রিশাদ হোসেন।

মাঝের ওভারে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। বেভন জ্যাকবসকে আউট করেন তানজিম হাসান সাকিব এবং ডিন ফক্সক্রফটকে ফেরান শেখ মেহেদী হাসান।

তবে নিক কেলি ২৭ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলে স্কোরবোর্ড এগিয়ে নেন। শেষ দিকে জশ ক্লার্কসন কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও বাংলাদেশের বোলাররা রান নিয়ন্ত্রণে রাখে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১৮২ রান।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২টি উইকেট। এছাড়া শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব নেন ১টি করে উইকেট।

এএন

Link copied!