ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ৯, ২০২৬, ০১:২১ এএম

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ

আগামী অক্টোবর মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ। ভারতের আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশও।

সম্প্রতি কমনওয়েলথ স্পোর্ট ফেডারেশন অ্যামেচার কাবাডি ফেডারেশন অব ইন্ডিয়াকে পাঠানো এক চিঠিতে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের দল এতে অংশ নেবে।

কাবাডির বিশ্বমঞ্চে বাংলাদেশ অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশকেও ধরা হচ্ছে শীর্ষসারির প্রতিযোগী হিসেবে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় পুরুষ ও নারী দলের জন্য শিগগিরই বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প ও প্রস্তুতিমূলক ম্যাচের আয়োজন করা হবে।

এম জি

Link copied!