ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আবাহনীকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৮:৫১ পিএম

আবাহনীকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। এক ম্যাচ হাতে রেখেই ষষ্ঠবারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো দলটি।

ম্যাচজুড়ে আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না বসুন্ধরা। সময় গড়ানোর সঙ্গে ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ম্যাচের ৭৫ মিনিটে বক্সের মধ্যে ফাহিমকে ফেলে দিলে পেনাল্টি পায় বসুন্ধরা কিংস।

স্পটকিক নিতে এসে ভুল করেননি দরিয়েলতন। তার নেওয়া শট আবাহনীর গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। ৭৮ মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শটে আবাহনীর জালে দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপরই মূলত শিরোপা নিশ্চিত হয়ে যায় বসুন্ধরার।

শেষ বাঁশি বাজতেই মাঠজুড়ে শুরু হয় উৎসব। গ্যালারি থেকে হাজারো সমর্থক মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে শিরোপা উদযাপনে মাতেন।

এই জয়ের ফলে ১৭ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট দাঁড়ায় ৩৮। সমান ম্যাচে আবাহনী ও ফর্টিসের সংগ্রহ ৩৪ পয়েন্ট।

ম্যাচের শেষদিকে গোল শোধের কয়েকটি সুযোগ পেয়েছিল আবাহনী। ৮৫ মিনিটে এমেকা ওগবুগ মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে কয়েকজনকে কাটিয়ে শট নিলেও বল বারের ওপর দিয়ে বাইরে চলে যায়। যোগ করা সময়েও সুযোগ তৈরি হয়েছিল, তবে সুলেমান দিয়াবাতের ভুল পাসে তা নষ্ট হয়।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। গত মৌসুমে শিরোপা হারানোর পর এবার আবারও দেশের ফুটবলের সেরা আসরের ট্রফি নিজেদের ঘরে তুলল দলটি।

জেএইচআর

Link copied!