ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপ দলে ডাক পেয়ে কেঁদে ভাসালেন নেইমার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৯:৫৮ পিএম

বিশ্বকাপ দলে ডাক পেয়ে কেঁদে ভাসালেন নেইমার

বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ৩৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। দলে ডাক পাওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। কোচ কার্লো আনচেলত্তি যখন তাঁর নাম ঘোষণা করেন, তখন পরিবার ও বন্ধুদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এই তারকা।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আবেগঘন মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন নেইমার। ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার জীবনের অন্যতম উত্তেজনাপূর্ণ এবং আনন্দের একটি দিনের কিছু মুহূর্ত।”

ভিডিওতে দেখা যায়, স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, ভলিবল তারকা ব্রুনিনহো, গায়ক থিয়াগুইনহো এবং সান্তোসে তাঁর সতীর্থ গ্যাবিগোলের মতো ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে টেলিভিশনের সামনে বসে ছিলেন নেইমার। দল ঘোষণার আগে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে নিজের চরম মানসিক চাপের কথা স্বীকার করে তিনি বলেন, সাধারণত তিনি খুব বেশি উদগ্রীব বা চিন্তিত হন না। তবে তিনি যান বা না যান, এটিই নিশ্চিতভাবে তাঁর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আর সে কারণেই এবার উৎকণ্ঠা অনেক বেশি ছিল। অস্ত্রোপচারের পর থেকে তাঁর মানসিক শক্তিই ছিল সবচেয়ে বড় বিষয়। ইনজুরি, তীব্র ব্যথা এবং বারবার ফিরে আসার লড়াইটা ছিল ভীষণ কঠিন ও যন্ত্রণাদায়ক। তবে শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হওয়ায় তিনি আনন্দিত ও গর্বিত।

আনচেলত্তি নাম ঘোষণার আগমুহূর্তে নেইমার মজা করে বলেন, “আমার একটা তত্ত্ব আছে—আনচেলত্তি যদি দল ঘোষণার আগে আমাকে আলাদা করে ফোন না দিয়ে থাকেন, তার মানে ভালো কিছু হতে যাচ্ছে। কারণ বাদ পড়লে হয়তো আগেই ফোন দিয়ে জানাতেন। তারপরও আমি ফোনের দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। সব কোচের হাতে ছিল, আমি সত্যিই মরিয়া হয়ে ছিলাম।”

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে সোমবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নেইমারকে নিজের দলে ডাকলেন তিনি।

যখনই আনচেলত্তির মুখে নেইমারের নাম উচ্চারিত হয়, পুরো ঘরে আনন্দের জোয়ার বয়ে যায়। নেইমার তাঁর স্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন এবং বন্ধুরা তাঁকে ঘিরে উদযাপন শুরু করেন।

এই স্কোয়াডে জায়গা পাওয়ার মাধ্যমে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নেইমার জুনিয়র। এর আগে ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে ব্রাজিলের সেলেসাও জার্সি গায়ে প্রতিনিধিত্ব করেছিলেন এই পোস্টার বয়। ইনজুরির লম্বা অন্ধকার অধ্যায় পেরিয়ে নেইমারের এই কামব্যাক ফুটবল বিশ্বকে আরও একবার রোমাঞ্চিত করে তুলল।

জেএইচআর

Link copied!