ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আর্জেন্টাইন তারকা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ১০:২৮ এএম

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আর্জেন্টাইন তারকা
সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন উদ্বেগে পড়েছে আর্জেন্টিনা দল। সম্ভাবনাময় মিডফিল্ডার নিকো পাজ-এর চোট ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। পরিস্থিতি গুরুতর হলে আসন্ন বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন এই তরুণ ফুটবলার।

ইতালির ক্লাব কোমো ১৯০৭-এর হয়ে চলতি মৌসুমে নজরকাড়া পারফরম্যান্স করেছেন ২১ বছর বয়সী পাজ। তবে হাঁটুর চোটের কারণে সর্বশেষ পারমার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। এর আগে ভেরোনার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ হাঁটুতে আঘাত পান বলে জানা গেছে।

প্রাথমিক মেডিকেল পরীক্ষায় গুরুতর লিগামেন্ট ইনজুরির প্রমাণ না মিললেও হাঁটুর হাড়ে জটিলতা থাকার আশঙ্কা করছেন চিকিৎসকরা। ফলে তাকে নিয়ে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা ফুটবল সংশ্লিষ্টরা।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, খেলোয়াড়ের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ইতালিতে বিশেষ মেডিকেল প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ। সেখানে ক্লাবের চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করা হবে।

দুর্দান্ত ফর্মে থাকায় বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দৌড়ে বেশ এগিয়ে ছিলেন নিকো পাজ। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া এই চোট তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে খেলার স্বপ্নে অনিশ্চয়তা তৈরি করেছে।

বিশ্বকাপের আর বেশি সময় বাকি না থাকায় এখন আর্জেন্টিনা শিবিরের নজর পুরোপুরি এই তরুণ তারকার সুস্থতার দিকেই।

এএন

Link copied!