ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আঙুল ভেঙেছে মার্টিনেজের, বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ২১, ২০২৬, ০২:২৮ পিএম

আঙুল ভেঙেছে মার্টিনেজের, বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

আর্জেন্টিনা শিবিরে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ইউরোপা লিগ ফাইনালের আগের ওয়ার্ম-আপেই তার আঙুলে গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ম্যাচ শুরুর ঠিক আগে। ওয়ার্ম-আপ চলাকালীন আঙুলে চোট পেলেও পরে চিকিৎসা নিয়ে তিনি মাঠে নামেন এবং পুরো ম্যাচই খেলেন। ম্যাচে গুরুত্বপূর্ণ দুটি সেভও করে দলের জয়ে অবদান রাখেন এই ৩৩ বছর বয়সী গোলরক্ষক।

ম্যাচ শেষে মার্তিনেজ নিজেই নিশ্চিত করেন যে, ওয়ার্ম-আপের সময় তার আঙুল ভেঙে যায়। তার ভাষায়, আঘাতের পর বল ধরার সময়ও সমস্যা হচ্ছিল, বল ঠিকভাবে নিয়ন্ত্রণে থাকছিল না।

তবুও তিনি বলেন, এমন পরিস্থিতির মধ্য দিয়েই খেলতে হয় এবং কঠিন অভিজ্ঞতাগুলোই তাকে আরও শক্ত করে তুলেছে।

এখন সবচেয়ে বড় শঙ্কা হলো চোটের প্রকৃতি ও গুরুতরতা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হাড়ে আঘাত, তবে বিস্তারিত মেডিকেল পরীক্ষার পরই জানা যাবে তিনি কতদিন মাঠের বাইরে থাকতে পারেন।

বিশ্বকাপ সামনে রেখে এই পরিস্থিতি আর্জেন্টিনা দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মার্তিনেজ এখনো দলের অন্যতম ভরসার নাম, তাই তার ফিটনেস ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।

এম জি

Link copied!