ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আবারও চোটে নেইমার, দুশ্চিন্তায় ব্রাজিল শিবির

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ২১, ২০২৬, ০৭:১৬ পিএম

আবারও চোটে নেইমার, দুশ্চিন্তায় ব্রাজিল শিবির

দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরেছিলেন নেইমার। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলে জায়গা পাওয়ার আনন্দের মধ্যেই নতুন করে দুঃসংবাদ পেল ব্রাজিল। আবারও ইনজুরিতে পড়েছেন এই তারকা ফুটবলার।

কাতার বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলের ডাক পেয়েছিলেন নেইমার। তবে বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে তার চোট ব্রাজিল শিবিরে উদ্বেগ বাড়িয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, সান্তোসর হয়ে খেলা নেইমারের ডান পায়ের কাফ মাসলে ছোট আকারের চোট ধরা পড়েছে। প্রায় ২ মিলিমিটারের এই ইনজুরির কারণে সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করার শঙ্কা রয়েছে তার।

চোটের কারণে সাউথ আমেরিকান কাপে সান লরেঞ্জোর বিপক্ষে এবং ব্রাজিলিয়ান সিরি ‘এ’ তে গ্রেমিওর বিপক্ষে ম্যাচে তাকে নাও দেখা যেতে পারে। বিশ্বকাপের ঠিক আগে এমন পরিস্থিতি ব্রাজিল দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

তবে আশার কথাও শুনিয়েছেন সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব। তার দাবি, নেইমারের ইনজুরি গুরুতর নয়। আগামী সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবেন তিনি।

জাতীয় দলে ফেরার খবর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন নেইমার। সান্তোস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দলে ফেরার ঘোষণার পর কয়েক ঘণ্টা কেঁদেছেন তিনি। তার ভাষায়, কঠিন সময় পার করে আবার ব্রাজিল দলে ফিরতে পারাটা বিশেষ অনুভূতির।

বিশ্বকাপের আগে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে। ৩১ মে রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর মিশরের বিপক্ষেও একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। তবে সেই ম্যাচগুলোতে নেইমার খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ মরক্কো। একই গ্রুপে রয়েছে হাইতি ও স্কটল্যান্ড।

এম জি

Link copied!