ক্রীড়া প্রতিবেদক
মে ৩১, ২০২৬, ০৫:২৪ পিএম
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দল তাদের খেলোয়াড়দের জার্সি নম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। তবে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে ছিল দলের ঐতিহ্যবাহী ‘১০’ নম্বর জার্সি।
সব জল্পনার অবসান ঘটিয়ে এই বিখ্যাত ১০ নম্বর জার্সি ফিরে পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার জুনিয়র। দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকায় তার দলে ফেরা নিয়েই ছিল অনিশ্চয়তা। কিন্তু শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
এর আগে নেইমারের অনুপস্থিতিতে এই ১০ নম্বর জার্সি পরে খেলছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে নেইমার দলে ফেরায় তিনি নিজের সিদ্ধান্ত অনুযায়ী জার্সিটি ছেড়ে দেন। ফলে দলের ঐতিহ্যবাহী নম্বরটি আবারও ফিরল নেইমারের হাতে।
ভিনিসিয়ুস এবার বিশ্বকাপে খেলবেন ৭ নম্বর জার্সি পরে। এই নম্বরটি তিনি ক্লাব রিয়াল মাদ্রিদেও ব্যবহার করেন এবং এর আগে ব্রাজিল জাতীয় দলেও এই নম্বরেই খেলেছেন।
উল্লেখ্য, নেইমার এখন পর্যন্ত বিশ্বকাপে মোট ৮টি গোল করেছেন। তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২২-এই তিনটি বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন।
এম জি