ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বিশ্বকাপে ইরানি সমর্থকদের টিকিট বাতিল

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১০, ২০২৬, ০১:৫৮ এএম

বিশ্বকাপে ইরানি সমর্থকদের টিকিট বাতিল

ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধরনের সমস্যায় পড়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে, বিশ্বকাপে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দেশ স্টেডিয়ামের মোট আসনের একটি নির্দিষ্ট অংশ নিজেদের সমর্থকদের মধ্যে বিতরণের সুযোগ পায়। ইরানও সেই কোটা অনুযায়ী টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল। তবে মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানায়, তাদের বরাদ্দকৃত টিকিট বাতিল করা হয়েছে।

ফেডারেশনের দাবি, সব ধরনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পরও ইরানি সমর্থকদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। তারা এ ঘটনাকে আন্তর্জাতিক ক্রীড়ার সমতা ও ন্যায্যতার নীতির পরিপন্থী বলে উল্লেখ করেছে।

যদিও বিবৃতিতে কারও নাম উল্লেখ করা হয়নি, তবে ইরান ইঙ্গিত দিয়েছে যে এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার জের ধরে ভিসা জটিলতা ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেও দেশটি নানা সমস্যার মুখে পড়েছে।

এদিকে গ্রুপ ‘জি’ তে থাকা ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ১৫ জুন নিউজিল্যান্ড, ২২ জুন বেলজিয়াম এবং ২৭ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে তারা।

ঘটনার বিষয়ে ফিফার হস্তক্ষেপ দাবি করেছে ইরান। তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফা বা আয়োজক পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এম জি

Link copied!