ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২২, ২০২৬, ০৮:৩৮ পিএম

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিলেন নেইমার

ব্রাজিলের হয়ে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো পুরো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। আগামী বুধবার ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি। ডান পায়ের পেশির ইনজুরির কারণে এবারের আসরে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচের একটিতেও অংশ নিতে পারেননি সান্তোসের এই ফুটবলার।

গত মাসে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর এই প্রথম পুরো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন ৩৪ বছর বয়সী এই তারকা। মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। আমি খুব খুশি।’

সর্বশেষ গত ১৭ মে সান্তোসের হয়ে ম্যাচ খেলেছিলেন নেইমার। তাঁর সুস্থ হয়ে দলে ফিরে আসা ব্রাজিলের জন্য বড় একটি অনুপ্রেরণা। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ১২৯টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে সর্বোচ্চ ৭৯টি গোল করেছেন তিনি।

নেইমারের দলে ফেরা প্রসঙ্গে ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডার লুকাস পাকুয়েতা বলেন, তাঁকে অনুশীলনে ফিরে পেয়ে আমরা সবাই দারুণ খুশি। আমাদের জাতীয় দলের জন্য নেইমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। দলে তাঁর অসাধারণ অবদান রয়েছে। আশা করছি যত দ্রুত সম্ভব তিনি মাঠে ফিরবেন এবং দলকে সেরাটা দিয়ে সহযোগিতা করবেন।

ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়া নেইমারের সামনে এবার ব্রাজিলের হয়ে প্রথম কোনো বড় শিরোপা জয়ের সুযোগ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ ২০০২ সালে বিশ্বমঞ্চে শিরোপা জিতেছিল। 

নেইমারের জন্য বিশ্বকাপ জয়ের এটাই শেষ সুযোগ কি না এমন প্রশ্নের জবাবে পাকুয়েতা বলেন, আমি সেটাই মনে করি। আমাদের খেলোয়াড়রা পাঁচ তারকা নিয়ে দারুণ গর্বিত। তবে এই দলের সবার স্বপ্ন নিজেরা একটি বিশ্বকাপ জয় করা। আমরা সবাই চাই সেই স্বপ্ন সত্যি হোক এবং তা সফল করতে সবাই যথাসাধ্য চেষ্টা করছে।

বর্তমানে গ্রুপ ‘সি’ থেকে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। আর তিন পয়েন্ট নিয়ে পরের দুটি অবস্থানে রয়েছে যথাক্রমে মরক্কো ও স্কটল্যান্ড।

জেএইচআর

Link copied!