ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা?

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৩, ২০২৬, ১১:৪৩ এএম

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা?

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের দুটি করে ম্যাচ শেষ হতেই বেশ জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াই। তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

তবে তাঁর ঠিক পেছনেই তীব্র হুমকি হয়ে দাঁড়িয়ে আছেন বিশ্ব ফুটবলের আরও কয়েকজন সেরা গোলদাতা। ফলে এবার গোল্ডেন বুট নিজের করে নিতে মেসিকে বেশ কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।

চলতি আসরে এখন পর্যন্ত দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে জোড়া গোল করে তিনি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (১৭ গোল) রেকর্ডও নিজের করে নিয়েছেন। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনো আর্জেন্টিনার আক্রমণভাগের মূল ভরসা।

তবে মেসির খুব কাছেই অবস্থান করছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ইরাকের বিপক্ষে জোড়া গোল করে তিনি চলতি আসরে নিজের গোলসংখ্যা ৪-এ নিয়ে গেছেন। এর মাধ্যমে বিশ্বকাপে মাত্র ১৬ ম্যাচ খেলেই সর্বমোট ১৬ গোল করার অনন্য নজির গড়লেন ফরাসি এই তারকা। ফ্রান্স টুর্নামেন্টে যত দূর এগোবে, এমবাপ্পের গোলসংখ্যা আরও বাড়ার সম্ভাবনা ততটাই জোরালো হবে।

গোল্ডেন বুটের আরেক শক্তিশালী দাবিদার নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। সেনেগালের বিপক্ষে জোড়া গোলসহ দুই ম্যাচে তাঁর গোলসংখ্যাও এখন ৪। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই দুর্দান্ত ছন্দে রয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা। জাতীয় দলের হয়ে ৫২ ম্যাচে ৫৯ গোল করা হালান্ড এখন প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য সবচেয়ে বড় আতঙ্ক।

শীর্ষ তিন তারকার বাইরে তিনটি করে গোল নিয়ে এই দৌড়ে আছেন জার্মানির দেনিজ উনদাভ ও কানাডার জোনাথন ডেভিড। এ ছাড়া ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ও ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ২টি করে গোল করে লড়াইয়ে টিকে আছেন।

ফুটবল বিশেষজ্ঞদের মতে, এবারের বিশ্বকাপের গোল্ডেন বুটের মূল লড়াইটি মূলত মেসি, এমবাপ্পে ও হালান্ড এই ত্রিমুখী সমীকরণকে ঘিরেই আবর্তিত হচ্ছে। টুর্নামেন্ট যত নকআউট পর্বের দিকে এগোবে, গোল্ডেন বুটের এই রোমাঞ্চকর লড়াই ততই জমজমাট হয়ে উঠবে।

একনজরে শীর্ষ গোলদাতার তালিকা: লিওনেল মেসি (আর্জেন্টিনা)- ৫ গোল, কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)-  ৪ গোল, আর্লিং হালান্ড (নরওয়ে)- ৪ গোল, দেনিজ উনদাভ (জার্মানি)- ৩ গোল, জোনাথন ডেভিড (কানাডা)- ৩ গোল।

জেএইচআর

Link copied!