ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৩, ২০২৬, ১১:৪৯ পিএম

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপে মাঠে ফেরার দ্বারপ্রান্তে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ডান পায়ের কাফের চোট থেকে পুরোপুরি সেরে উঠে তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন।

ফলে আগামী বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে দলে রাখার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে শুধু প্রত্যাবর্তনই নয়, এ ম্যাচে নেইমারকে নতুন এক ভূমিকায় দেখা যেতে পারে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বর্তমান সময়ের নেইমারকে আর প্রচলিত উইঙ্গার হিসেবে বিবেচনা করছেন না। বয়স ও চোটের কারণে আগের মতো গতি না থাকলেও তাঁর সৃজনশীলতা এবং খেলা পাল্টে দেওয়ার ক্ষমতাকে কাজে লাগাতে চান এই ইতালিয়ান কোচ। তাই নেইমারকে আক্রমণভাগের সেন্টারে খেলানোর পরিকল্পনা করছেন তিনি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদনে বলা হয়েছে, আনচেলত্তি অনুশীলনে নেইমারকে ‘ফলস নাইন’ এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় প্রস্তুত করছেন। এই অবস্থানে তিনি মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির দায়িত্ব পালন করবেন এবং ভিনিসিয়ুস জুনিয়রের মতো দ্রুতগতির উইঙ্গারদের জন্য জায়গা তৈরি করে দেবেন। গত মে মাসে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের পরই আনচেলত্তি ইঙ্গিত দিয়েছিলেন, নেইমারকে আর মাঠের প্রান্তে নয়, বরং ভেতরের অংশে স্ট্রাইকার কিংবা দ্বিতীয় স্ট্রাইকারের ভূমিকায় খেলাতে চান তিনি।

নেইমারের দলে ফেরার সম্ভাবনা আরও বেড়েছে রাফিনিয়ার চোটের কারণে। হাইতির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়া এই বার্সেলোনা তারকার নকআউট পর্বের আগে ফেরার সম্ভাবনা খুবই কম। ফলে আক্রমণভাগে নতুন সমীকরণ তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে শুরু থেকেই মাঠে নামানোর সম্ভাবনা কম। ব্রাজিল কোচিং স্টাফ ধীরে ধীরে তাঁকে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরানোর পরিকল্পনা করছে। সে কারণে বেঞ্চ থেকে নামিয়ে ২০ মিনিটের মতো খেলানোর চিন্তাভাবনা রয়েছে।

বিশ্বকাপ চলাকালে নেইমার নিয়মিত অতিরিক্ত ফিটনেস সেশন করছেন। চোটের চিকিৎসার পাশাপাশি শক্তি, গতি এবং সহনশীলতা বাড়ানোর কাজও চলছে। অনুশীলনে তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। গত ১৭ মে’র পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি নেইমার। ফলে দীর্ঘ বিরতির পর বিশ্বকাপের মতো মঞ্চে প্রত্যাবর্তন সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে ব্রাজিলের জন্য স্কটল্যান্ড ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেএইচআর

Link copied!