ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

বিয়ের আগেই হবু স্বামীকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৪, ২০২৬, ১২:১০ এএম

বিয়ের আগেই হবু স্বামীকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন তরুণী

বিয়ের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক মাস আগেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ভারতের মহারাষ্ট্রের এক খ্যাতনামা ব্যবসায়ীর ছেলে কেতন আগরওয়ালের মৃত্যু নিয়ে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। অভিযোগ উঠেছে, কেতনকে ধাক্কা দিয়ে পাহাড়ের খাদে ফেলে হত্যা করেছেন তাঁর হবু স্ত্রী এবং ওই তরুণীর প্রেমিক।

মঙ্গলবার এনডিটিভির খবরে বলা হয়, পুনের কাছে লোহাগড় দুর্গ এলাকায় ছবি তোলার সময় খাদে পড়ে কেতন আগরওয়ালের মৃত্যুর ঘটনাটি প্রথমে দুর্ঘটনা মনে করা হয়েছিল। তবে তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, এটি ছিল একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় কেতনের বাগদত্তা সিয়া গোয়াল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।

জন্মদিন উদযাপনে গিয়ে মৃত্যু: পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ জুন) নিজের জন্মদিন উপলক্ষে সিয়া গোয়ালের সঙ্গে লোহাগড় দুর্গ এলাকায় ট্রেকিং করতে যান কেতন আগরওয়াল। আগামী নভেম্বর মাসে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। ঘটনার পর সিয়া পুলিশকে জানান, ছবি তোলার সময় কেতন পা পিছলে গভীর খাদে পড়ে যান। পরে উদ্ধারকারী দল প্রায় তিন ঘণ্টার অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। তবে মোবাইল ফোনের তথ্য, কল রেকর্ড এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বক্তব্যে অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে সিয়া ও চেতন মিলে কেতনকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার কথা স্বীকার করেন।

১৭ কোটি রুপির বিয়ের আয়োজন: কেতন আগরওয়াল ছিলেন মহারাষ্ট্রের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার পরিচিত নির্মাণ ব্যবসায়ী বিশাল আগরওয়ালের ছেলে। আগামী নভেম্বরে রাজস্থানের উদয়পুরে তাঁদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের জন্য উদয়পুরে ১৭ কোটি রুপি ব্যয়ে একটি প্রাসাদ বুক করা হয়েছিল এবং অতিথিদের আনা-নেয়ার জন্য দুটি ব্যক্তিগত উড়োজাহাজেরও ব্যবস্থা করা হয়েছিল।

বিয়ে করতে চাননি সিয়া: পুলিশের দাবি, সিয়া গোয়াল এই বিয়েতে রাজি ছিলেন না। তাই কেতনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে তিনি তাঁর প্রেমিক চেতন চৌধুরীর সাহায্য নেন। পরিকল্পনা অনুযায়ী, জন্মদিনের অজুহাতে কেতনকে লোহাগড়ে নিয়ে যাওয়া হয় এবং সুযোগ বুঝে দুজনে মিলে তাঁকে গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে দেন। জ্যেষ্ঠ পুলিশ সুপার সন্দীপ সিং গিল জানান, সিয়া ও চেতন পরস্পরের প্রেমের সম্পর্কে ছিলেন এবং দুজনেই কেতনকে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন।

জেএইচআর

Link copied!