ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৩, ২০২৬, ১১:৫৩ পিএম

বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

ডিআর কঙ্গোর বিপক্ষে আগের ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিহাস গড়লেন উজবেকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপে তিনি এখন পর্তুগালের সর্বকালের শীর্ষ গোলদাতা। বৈশ্বিক এই মঞ্চে নিজের দশম গোল করে পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে গেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হওয়া রোনালদো সেবার ইরানের বিপক্ষে মাত্র একটি গোল করেছিলেন। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন তিনি। বিশ্বকাপের আসর হিসেবে রোনালদোর জন্য সবচেয়ে স্মৃতিময় ছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবার স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজের প্রথম ও একমাত্র হ্যাটট্রিকসহ মোট চারটি গোল করেছিলেন তিনি। অন্যদিকে ২০২২ কাতার বিশ্বকাপে তাঁর পা থেকে এসেছিল মাত্র একটি গোল।

আগের পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো মোট আটটি গোল করেছিলেন। চলতি ২০২৬ বিশ্বকাপে এসে তিনি নবম ও দশম গোলের দেখা পেলেন। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে প্রথম শটেই জাল কাঁপিয়ে ইউসেবিওর পাশে নাম লেখান তিনি এবং পরবর্তীতে দশম গোল করে এককভাবে শীর্ষে চলে যান।

এছাড়া ৪১ বছর ১৩৮ দিন বয়সী রোনালদো বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তি গড়লেন। ১৯৯৪ সালে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করে এই তালিকার সবার ওপরে আছেন ক্যামেরুনের রজার মিলা। তবে কোনো বড় টুর্নামেন্টে সবচেয়ে বয়স্ক ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডটি এখন রোনালদোর।

ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে রোনালদো এখন পর্যন্ত ১১টি ভিন্ন মেজর টুর্নামেন্টে গোল করেছেন, যা অন্য যেকোনো ইউরোপিয়ান খেলোয়াড়ের চেয়ে বেশি। জুর্গেন ক্লিন্সম্যান, মিরোস্লাভ ক্লোসা ও জারদান শাকিরি ছয়টি আসরে গোল করে তাঁর পেছনে রয়েছেন।

জেএইচআর

Link copied!