ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৭:৩৭ এএম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

দীর্ঘ প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার জুনিয়র। তবে তার ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখার দায়িত্ব কাঁধে তুলে নেন ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেলেসাওরা। ম্যাচের সপ্তম মিনিটেই স্কটিশ রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোলের খাতা খোলেন ভিনিসিয়ুস। প্রতিপক্ষ গোলরক্ষককে কাটিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও আঘাত হানে ব্রাজিল। ব্রুনো গুইমারেসের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস, ফলে বিরতিতে যাওয়ার আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্কটল্যান্ড। একের পর এক আক্রমণ চালালেও তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়ান ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। বিশেষ করে স্কট ম্যাকটোমিনের কয়েকটি বিপজ্জনক প্রচেষ্টা অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি।

এরপর ৬০তম মিনিটে ম্যাচের ফল প্রায় নিশ্চিত করে দেন ম্যাথিউস কুনহা। গুইমারেসের বাড়ানো বল থেকে দারুণ ফিনিশিংয়ে দলের তৃতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। চলতি টুর্নামেন্টে এটি ছিল তার তৃতীয় গোল, যা ব্রাজিলের আক্রমণভাগে তার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

ব্রাজিল আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি। তবু নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে বড় জয় এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে কোনো আক্ষেপ থাকার কথা নয় কোচ কার্লো আনচেলত্তির দলের।

পরিসংখ্যানে ব্রাজিল ছিল স্পষ্টতই এগিয়ে। তারা মোট ২১টি শট নেয়, যার ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে স্কটল্যান্ড ৯টি শটের মধ্যে ৫টি লক্ষ্যভেদ করতে সক্ষম হয়। গ্রুপ পর্ব শেষে তিন ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান ধরে রাখে ব্রাজিল। স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

এএন

Link copied!