ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

গ্যালারির রহস্যময় সমর্থক ‘উদি নেকো’, অদ্ভুত সাজসজ্জার  কারণ কী?

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০১:৫৬ এএম

গ্যালারির রহস্যময় সমর্থক ‘উদি নেকো’, অদ্ভুত সাজসজ্জার  কারণ কী?

বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে পরাজিত হয়ে তুরস্কের বিদায় নিশ্চিত হয়েছে। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে এবার বেশি আলোচনায় উঠে এসেছেন দলটির এক ব্যতিক্রমী সমর্থক। ‘উদি নেকো’ নামে পরিচিত এই ভক্তের অদ্ভুত সাজসজ্জা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

গত ১৪ জুন কানাডার ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে হঠাৎ করেই টেলিভিশন ক্যামেরা তার দিকে নজর দেয়। এরপরই মুহূর্তের মধ্যে তিনি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু।

প্রথম দেখায় তার চেহারা অনেককেই বিস্মিত করে। পুরো মুখ কালো রঙে আবৃত, চুল ও চোখের চারপাশ সাদা রঙে সাজানো, সঙ্গে লম্বা দাড়ি-সব মিলিয়ে যেন রহস্যময় কোনো চরিত্র। তবে এই ভিন্নধর্মী রূপের পেছনে রয়েছে ফুটবলের প্রতি গভীর অনুরাগ এবং বিশেষ এক প্রতীকী বার্তা।

‘উদি নেকো’ নামে পরিচিত এই সমর্থকের প্রকৃত নাম নেজদেত ওলচেরমান। বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেলেও তুরস্কে তিনি আগে থেকেই সুপরিচিত মুখ। তিনি দেশটির জনপ্রিয় ক্লাব বেসিকতাসের নিবেদিতপ্রাণ সমর্থক।

বেসিকতাস যখনই নিজেদের মাঠ তুপরাস স্টেডিয়ামে খেলে, তখন গ্যালারিতে ওলচেরমানের উপস্থিতি প্রায় নিশ্চিত। ক্লাব ফুটবলের সেই উচ্ছ্বাসই তিনি জাতীয় দলের ম্যাচেও বহন করে নিয়ে আসেন।

নিজের এই ব্যতিক্রমী সাজ তৈরি করতেও তাকে যথেষ্ট সময় ব্যয় করতে হয়। টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, প্রতিটি ম্যাচের আগে আয়নার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে তিনি নিজেকে প্রস্তুত করেন।

তার এই রূপের পেছনে রয়েছে ‘ব্ল্যাক বুল’ বা ‘কালো ষাঁড়’ এর প্রতীকী ধারণা। শক্তি, সহনশীলতা এবং হার না মানা মানসিকতার প্রতিফলন ঘটাতেই তিনি এমন সাজ ধারণ করেন।

‘উদি নেকো’ নামটিরও রয়েছে বিশেষ তাৎপর্য। ‘নেকো’ এসেছে তার নাম নেজদেতের সংক্ষিপ্ত রূপ থেকে। অন্যদিকে তুরস্কের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘উদ’ বাজাতে পারদর্শীদের ‘উদি’ বলা হয়।

ফুটবলের প্রতি তার অসাধারণ নিবেদন ও ভালোবাসার স্বীকৃতি হিসেবে বেসিকতাস ক্লাব কর্তৃপক্ষ একাধিকবার তাকে সম্মাননা দিয়েছে।

তবে অবাক করার মতো বিষয় হলো, ফুটবলের সঙ্গে তার পেশাগত কোনো সম্পর্ক নেই। নেজদেত ওলচেরমান পেশায় একজন সফল জুয়েলারি ব্যবসায়ী। এছাড়া বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, অতীতে তিনি তুরস্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও দায়িত্ব পালন করেছেন।

তুরস্কের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেলেও সমর্থকদের নজর এখনো রয়েছে এই ব্যতিক্রমী ভক্তের দিকে। আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তুরস্ক। ফল যাই হোক না কেন, গ্যালারিতে নিজের পরিচিত রূপে উপস্থিত থেকে আবারও নজর কাড়বেন ‘উদি নেকো’।

এম জি

Link copied!