ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

স্কটল্যান্ড ম্যাচের আগে নেইমারকে ঘিরে আবেগঘন বার্তা বাবার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০১:৫১ এএম

স্কটল্যান্ড ম্যাচের আগে নেইমারকে ঘিরে আবেগঘন বার্তা বাবার

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এমন সময়ে ছেলে নেইমার জুনিয়রকে নিয়ে আবেগময় ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন তার বাবা নেইমার সান্তোস সিনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই বার্তায় তিনি ছেলের পাশাপাশি ব্রাজিল দলকেও শুভকামনা জানিয়েছেন।

দীর্ঘদিনের চোট কাটিয়ে আজ বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন ব্রাজিলের ‘নাম্বার টেন’। আর এই সম্ভাবনাকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন তার পরিবার ও সমর্থকরা।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক পোস্টে নেইমারের বাবা লিখেছেন, সৃষ্টিকর্তা আমাদের এত দূর সাহায্য করেছেন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। আমরা সবাই একসঙ্গে এই মুহূর্তের সাক্ষী হব। শুভকামনা বাবা, শুভকামনা ব্রাজিল। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন এবং রক্ষা করুন।

পোস্টের সঙ্গে প্রকাশ করা ভিডিওতে নেইমারের ফুটবল জীবনের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। ভিডিওজুড়ে প্রতিকূলতা জয় করার বার্তাসংবলিত একটি গান বাজতে শোনা যায়। পাশাপাশি ন্যারেশনে উচ্চারিত হয় একটি আবেগঘন আহ্বান-‘তাই দৌড়াও হে মানুষ, দৌড়াও। এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন।’

চলতি বিশ্বকাপে ব্রাজিল শিবিরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল নেইমারের শারীরিক অবস্থা। পায়ের পেশির (কাফ) চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

চোটমুক্ত হওয়ার পথে এগিয়ে গিয়ে টানা তিন দিন দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন নেইমার। মঙ্গলবার গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকা অনুশীলনের প্রথম ১৫ মিনিটে তার প্রাণবন্ত উপস্থিতি এবং অনুশীলনের গতি সবার দৃষ্টি আকর্ষণ করে।

স্কটল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও নেইমারকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ‘ও প্রস্তুত এবং খুব ভালো অনুশীলন করেছে।’

ফলে মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ ঘিরে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় একটাই-বিশ্বকাপের মঞ্চে কি অবশেষে দেখা যাবে নেইমারকে?

এম জি

Link copied!