ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্সের ফুটবলার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৭:৩৬ পিএম

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্সের ফুটবলার
কেনজো কিয়েস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উত্তেজনায় যখন মেতে আছে ফুটবল বিশ্ব, ঠিক সেই সময় ফরাসি ফুটবলে নেমে এসেছে গভীর শোক। মাত্র ২১ বছর বয়সে প্রাণ হারিয়েছেন ফরাসি ফুটবলার কেনজো কিয়েস।

ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব গুইংগাম্পের এই তরুণ খেলোয়াড় নদীতে ডুবে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলমান তাপপ্রবাহের মধ্যে প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে রাইন নদীতে নামেন কেনজো কিয়েস।

বর্তমানে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। এই পরিস্থিতিতে অনেকেই নদী ও জলাশয়ে গিয়ে গরম থেকে মুক্তির চেষ্টা করছেন।

নদীতে নামার পর কেনজো কিয়েস ও তার তিন বন্ধু প্রবল স্রোতের মুখে পড়েন। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।

খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা তিনজনকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হলেও কেনজো কিয়েসকে খুঁজে পেতে কিছুটা সময় লেগে যায়।

পরবর্তীতে দমকলকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহজনিত বিভিন্ন ঘটনায় দেশটিতে অন্তত ৪০ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।

কেনজো কিয়েসের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল ফ্রান্সের দুই ঐতিহ্যবাহী ক্লাব অলিম্পিক লিওঁ এবং এএস সাঁ-তেতিয়েনের যুব একাডেমিতে।

পরে গত বছর তিনি গুইংগাম্পে যোগ দেন। সেখানে তিনি ক্লাবটির রিজার্ভ দলের হয়ে খেলছিলেন এবং সম্ভাবনাময় ফুটবলার হিসেবে বিবেচিত ছিলেন।

তার আকস্মিক মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছে গুইংগাম্প কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, তরুণ খেলোয়াড় কেনজো কিয়েসের মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত।

একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে ক্লাবটি। অন্যদিকে, সাবেক ক্লাব সাঁ-তেতিয়েনও আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছে।

ক্লাবটির ভাষ্য, “সবুজ প্রজন্ম আজ শোকাহত। রবার্ট হারবিন স্পোর্টস সেন্টারে সাত বছর কাটানো এই প্রতিভাবান ও বিনয়ী তরুণকে আমরা এক মর্মান্তিক ঘটনায় হারালাম।”

সাঁ-তেতিয়েন আরও জানিয়েছে, সতীর্থ, কোচ এবং তার সঙ্গে পথচলা সকল মানুষের স্মৃতিতে কেনজো কিয়েস দীর্ঘদিন বেঁচে থাকবেন।

এএন

Link copied!