ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

জাপান-ব্রাজিল ম্যাচে যাদেরকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৯, ২০২৬, ১২:৩৫ এএম

জাপান-ব্রাজিল ম্যাচে যাদেরকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার

হিউস্টন স্টেডিয়ামে আগামীকাল বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। গত বছরের প্রীতি ম্যাচের হার ভুলে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে সেলেসাওরা। অন্যদিকে, বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় তুলে নেওয়ার লক্ষ্য জাপানের।

এই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে নরওয়ে অথবা আইভরি কোস্টের মুখোমুখি হবে।

বিশ্বকাপে ব্রাজিল তাদের সর্বশেষ ছয়টি নকআউট ম্যাচের মধ্যে চারটিতেই বিদায় নিয়েছে, যা আগের ১৭টি আসরের তুলনায় বেশি। এর বেশিরভাগ পরাজয়ই এসেছে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে।

তবে ১৯৯০ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচে আর কখনো হারেনি ব্রাজিল। সর্বশেষ সে বছর আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার সম্ভাবনাই বেশি দেখছে পরিসংখ্যান।

অপ্টা সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭ দশমিক ৩ শতাংশ। জাপানের জয়ের সম্ভাবনা ১৯ দশমিক ৭ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৩ শতাংশ।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে ব্রাজিল। এখন পর্যন্ত ১৪টি সাক্ষাতে সেলেসাওরা জিতেছে ১১টিতে, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপানের একমাত্র জয়টি এসেছে গত বছরের প্রীতি ম্যাচে ৩-২ ব্যবধানে।

এম জি

Link copied!