ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৮, ২০২৬, ০১:১৬ পিএম

ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ

বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কথা ভুলে যাননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই দেশটির মানুষের প্রতি নিজের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন তিনি। তিন বছর আগে ঢাকা সফরে পাওয়া উষ্ণ অভ্যর্থনা এখনও তার মনে অমলিন বলে জানান এই তারকা গোলরক্ষক।

২০২৩ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশ সফরে এসেছিলেন মার্টিনেজ। সে সময় লাখো ভক্তের ভালোবাসা ও উচ্ছ্বাস তাকে মুগ্ধ করেছিল। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি সমর্থকদের আবেগপূর্ণ সমর্থন তিনি নিয়মিত লক্ষ্য করেন। সেই স্মৃতিই এখনও তাকে নাড়া দেয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময় রোববার সকালে ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসির গোলে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শতভাগ সাফল্য নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্টিনেজ। এ সময় উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গেও আলাপের সুযোগ হয় তার। বাংলাদেশের নাম উচ্চারিত হতেই উচ্ছ্বাসের সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

মার্টিনেজ বলেন, “আমি বাংলাদেশে গিয়েছিলাম। সত্যিই দেশটিকে ভালোবাসি।”

বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকেই সেটা বুঝেছি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে ভালোবাসে, সেটা আমার খুব ভালো লাগে। বাংলাদেশের মানুষের প্রতি আমার পূর্ণ ভালোবাসা রইল।”

এএন

Link copied!