ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ক্যানসারের সঙ্গে যুদ্ধ শেষ, না ফেরার দেশে নৃত্য পরিচালক জাকির হোসেন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০১:৪০ পিএম

ক্যানসারের সঙ্গে যুদ্ধ শেষ, না ফেরার দেশে নৃত্য পরিচালক জাকির হোসেন

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢালিউডের পরিচিত মুখ ও চলচ্চিত্র নৃত্য পরিচালক জাকির হোসেন।

মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর মহাখালীর একটি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

নৃত্য পরিচালক জাকিরের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ভাগ্নে মনির। পারিবারিক সূত্র জানায়, জাকিরের শেষ ইচ্ছা অনুযায়ী পাবনায় তাঁর শ্বশুরবাড়ির এলাকায় দাফন সম্পন্ন করা হবে।

তাঁর এই আকস্মিক প্রয়াণে দেশের চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মী এবং চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ বছরের একটি কন্যাসন্তান রেখে গেছেন।

এর আগে গত শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি নিবিড় চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গত মে মাসে উন্নত চিকিৎসার জন্য ভারতের তামিলনাড়ুর একটি হাসপাতালে নেওয়া হয়েছিল জাকিরকে। সেখানকার চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে দেশে ফিরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। সেই নির্দেশনা অনুযায়ী দেশে তাঁর চিকিৎসা চলছিল।

দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্র অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করে আসছিলেন জাকির হোসেন। অসংখ্য জনপ্রিয় গানে নাচের মুদ্রা তুলে কাজের মাধ্যমে নিজের একটি আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি।

জেএইচআর

Link copied!