ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০১:২৬ এএম

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

রোববার এক বার্তায় তিনি বলেন, মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে সবার মাঝে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

শায়রুল কবির খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি অনেকটাই সুস্থ। মহান আল্লাহর কাছে তার দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি।’

বর্তমানে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। গুরুতর অসুস্থতা কাটিয়ে তিনি পুনর্বাসন চিকিৎসার মধ্য দিয়ে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন। তার শারীরিক অবস্থার উন্নতির খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরেছে।

গত ১১ মার্চ ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে দেশের শীর্ষ নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করে।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসনের জন্য গত ১৩ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

এম জি
 

Link copied!