ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

শতভাগ জয় নিয়ে নকআউটে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৮, ২০২৬, ১০:৩৬ এএম

শতভাগ জয় নিয়ে নকআউটে আর্জেন্টিনা

গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স ধরে রেখে শতভাগ জয় নিয়েই নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করলেও বদলি হিসেবে নামা অধিনায়ক লিওনেল মেসির রেকর্ডগড়া গোলে জয় নিশ্চিত করে।

বিশ্বকাপে নিজের রেকর্ডসংখ্যক ষষ্ঠ আসরে খেলতে নেমে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন ৩৯ বছর বয়সী মেসি। আগের ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেওয়া এই তারকা এবার গোলসংখ্যা বাড়িয়ে ১৯-এ পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নতুন এক বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি।

এর আগে টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তিতে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। জর্ডানের বিপক্ষে গোল করে সেই রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। চলমান বিশ্বকাপেও এটি তার ষষ্ঠ গোল। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফলে গোল্ডেন বুটের দৌড়েও নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

ম্যাচজুড়ে বলের দখল এবং আক্রমণে ছিল আর্জেন্টিনার একচ্ছত্র আধিপত্য। ৭৪ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলে। পুরো ম্যাচে ১১টি শট নেয় স্কালোনির শিষ্যরা, যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে জর্ডান চারটি শট নিলেও লক্ষ্যে রাখতে সক্ষম হয় মাত্র একটি। আর্জেন্টিনার তিনটি গোলই আসে জর্ডানের রক্ষণভাগের ফাউল থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে।

শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করা আর্জেন্টিনা এখন আত্মবিশ্বাস নিয়েই নকআউট পর্বের প্রস্তুতি নিচ্ছে। লিওনেল মেসির দুর্দান্ত ফর্ম এবং দলের ধারাবাহিক পারফরম্যান্স তাদের শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।

এএন

Link copied!