ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নারী স্বাধীনতা নিয়ে ববিতার ভাষ্য

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১, ২০২২, ০১:১৮ এএম

নারী স্বাধীনতা নিয়ে ববিতার ভাষ্য

দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা। নতুন কোনো সিনেমাতে আদৌ আর দেখা যাবে কী না সে নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কারণ এরই মধ্যে বেশ কয়েকবার এমন খবরও প্রকাশিত হয়েছিলো যে ববিতা নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। কিন্তু শেষতক তাকে আর নতুন সিনেমায় দেখা যায়নি। আবার ববিতা এমনও বলেননি যে আর কোনোদিন নতুন সিনেমায় অভিনয় করবেন না।

গল্প এবং আনুষঙ্গিক সব মিলিয়ে তার অভিনয় করা হয়ে উঠছেনা। কিন্তু ববিতা ভক্তরা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার অভিনয়ে ফেরার। মাঝে সিনেমা নির্মাণেরও আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে সেখান থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।

এদিকে তারসঙ্গে নারী মুক্তি নিয়ে কথা হলে বরেণ্য এ চলচ্চিত্র ব্যক্তিত্ব বলেন, ‘নারীদের স্বাধীনতা নিয়ে, নারী মুক্তি নিয়ে শুধু নারী দিবসেই নয়, বছরজুড়ে নানান আলোচনায় উঠে আসে। কিন্তু আদৌ কী নারীরা সত্যিকার অর্থে এই দেশে স্বাধীনতা পেয়েছে? হ্যাঁ, এটা সত্যি আগের চেয়ে নারীদের জীবনে পরিবর্তন এসেছে। সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নারীরা চাকরি করছে। নারীরা নিজের পায়ে দাঁড়াচ্ছে। কিন্তু শতকরা হিসেবে সেটা কতটুকু?

এখনো কোনো নারী বিধবা হলে সে কী তার বাবা মায়ের কাছে ফিরে যেতে পারে? শ্বশুরবাড়ির লোকজন কী আপন ভেবে নিজেদের কাছে নিজের মেয়ের মতো করে কিংবা বোনের মতো করে রেখে দিতে পারেন? পারেন না। সে ক্ষেত্রে একজন নারীর জীবন অনিশ্চয়তার দিকে চলে যায়।

কখনো কখনো সেই নারী আত্মহত্যার পথও বেছে নিতে বাধ্য হন। যদি তাই হয় তাহলে আদৌ কী নারী স্বাধীন হতে পেরেছে?  এখনো আমাদের দেশে বলা যায় প্রায় সময়ই ধর্ষণের ঘটনা ঘটছে। অধিকাংশেরই কোনো বিচার হচ্ছেনা। 
তাতে অপরাধীরা আরো অপরাধ করার সাহস পেয়ে যাচ্ছে।

এমন অবস্থা থেকে আমাদের দ্রুত উত্তরণ ঘটাতে হবে। নারীরাও দেশের গুরুত্বপূর্ণ কাজে বিশেষ ভূমিকা রাখছে। তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। নারীদের কিছু কিছু ব্যতিক্রম সফলতা বা সাহসীকতাই সামগ্রিক চিত্র নয়। আমি মনে করি নারীদের সাহসিকতার সাথে যেকোন কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তাতে রাষ্ট্র যেন তাকে পূর্ণ সহযোগিতা করে।

তাতেই নারী মুক্তি মিলবে, নারী স্বাধীনতা মিলবে।’ নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় ববিতা’কে সর্বশেষ অভিনয়ে দেখা গিয়েছিল। অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করে বিশ্বে আন্তর্জাতিক নায়িকা হিসেবে সম্মাননা লাভ করেন ববিতা।

Link copied!