ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাহি মা হলে বাজি ফাটাবেন পরীমণি!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৩:২৫ এএম

মাহি মা হলে বাজি ফাটাবেন পরীমণি!

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি মা হচ্ছেন। গত সোমবার রাতে তিনি নিজেই সুখবরটি জানিয়েছেন। অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে মাহি বলেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

নায়িকা মাহির অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আর সবার চেয়ে যেন একটু বেশিই খুশি হয়েছেন মাস খানেক আগে প্রথমবার মা হওয়া নায়িকা পরীমণি। মা হতে যাওয়ার খবর শুনে মাহিকে শুভকামনা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরী। সেখানে তিনি লেখেন, ‘অভিনন্দন মাহিয়া সরকার মাহি।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার একটি ইমোজি। এই নায়িকা আরও লেখেন, ‘দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইইই...। অনেক দোয়া, অনেক ভালোবাসা।’

এদিকে সন্তান আগমনের খবরে মাহিকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা পূর্ণিমা, নিপুণ আক্তার, আঁচল, আইরিন, জাহারা মিতু, পিয়া জান্নাতুল, নায়ক নিরব, ইমনসহ অনেকে।

উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহিয়া মাহি। বিয়ের পর থেকেই তিনি সিনেমা থেকে অনিয়মিত হয়ে গেছেন। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। এবার তাদের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।

Link copied!