বিনোদন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২২, ০২:১২ এএম
হলিউড তারকা অ্যাম্বার হার্ডের সময়টা ভালো যাচ্ছে না। শনি লেগেছে প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে মামলায় হারার পর থেকেই। এবার গুঞ্জন উঠেছে নির্মাতাকে ব্ল্যাকমেইল করে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সমপ্রতি হলিউডে কানাকানি চলছে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল অ্যাম্বারের। তাদের সঙ্গে সহবাসও করতেন তিনি। ‘অ্যাকুয়াম্যান’ সিনেমার নির্মাতা জেমস ওয়্যানের সঙ্গেও যৌন সংসর্গ ছিল তার। এটাকে পুঁজি করেই নাকি তিনি জেমসের পরবর্তী সিনেমা ‘অ্যাকুয়াম্যান-২’তে যুক্ত হন।
গুঞ্জনটি রটতেই অ্যাম্বারকে পেয়ে বসেছেন নেটিজেনরা। তারা বলে বেড়াচ্ছেন, তারকা অভিনেতা এবং প্রযোজকদের এভাবে তুষ্ট করেই সিনেমায় জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে ভাইরাল হয়েছে জেমস ওয়্যানের সঙ্গে তার একটি একান্ত সাক্ষাতের ছবি। ছবিটি এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
চলতি বছর জনি ডেপের করা একটি মানহানি মামলায় হেরে যান অ্যাম্বার। ফলস্বরূপ আদালত থেকে ১০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ হিসেবে দেয়ার আদেশ জারি হয় তার প্রতি। সে সময় ক্ষতিপূরণ দেয়ার সাধ্য নেই বলে জানিয়েছিলেন অ্যাম্বার।
এ প্রসঙ্গে জনি তেমন কঠোর না হলেও তার অনুরাগীরা কঠোর অবস্থানে রয়েছেন। সূত্র পেলেই অ্যাম্বারের পেছনে লাগেন তারা। এবার এমন একটি গুঞ্জন রটায় তারা বেশ করে খুঁচিয়ে নিচ্ছেন এই অভিনেত্রীকে।