ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাসুম আজিজ লাইফ সাপোর্টে

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ১৪, ২০২২, ০১:২৭ এএম

মাসুম আজিজ লাইফ সাপোর্টে

গুণী অভিনেতা মাসুম আজিজের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এ জন্য তাকে নেয়া হয়েছে লাইফ সাপোর্টে। সপ্তাহ খানেক ধরে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল বৃহস্পতিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেতার পুত্র উৎস জামান।

তিনি বলেন, ‘আজকে সকাল থেকে বাবা লাইফ সাপোর্টে আছেন। এ বছরের শুরু থেকেই তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা চলছিল। কিন্তু গত মাস থেকে তার শরীরটা খারাপ। সে জন্য তখন একবার হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। তারপর কিছুটা সুস্থ হওয়ার পর বাসায় ফেরেন। কিন্তু এই মাসের শুরুর দিকে আবারো অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট দেখা দেয়। সে কারণে গত ৮ অক্টোবর আবারো তাকে হাসপাতালে ভর্তি করাই।’  

উৎস জানান, প্রথমে সাধারণ কেবিনে রাখা হয়েছিল মাসুম আজিজকে। তবে অবস্থা কিছুটা খারাপ হওয়ায় ১১ অক্টোবর থেকে তাকে আইসিইউ এবং গতকাল বৃহস্পতিবার সকাল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

চিকিৎসকদের বার্তা জানিয়ে উৎস বললেন, ‘আসলে বাবার ফুসফুসে একটা ব্যাকটেরিয়াও সংক্রমিত হয়েছে। আবার কেমো থেরাপির কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেছে। ওই ব্যাক্টেরিয়ার কারণে ইনফেকশন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তবুও ডাক্তাররা চেষ্টা করছেন।

আজ সন্ধ্যা থেকে আরও কিছু চিকিৎসা শুরু করবেন।’ ২০১৭ সালে মাসুম আজিজের হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারও করা হয়েছিলো। এর পাশপাশি চলতি বছরের প্রথম দিক থেকে ক্যানসারের সঙ্গেও লড়ছেন বর্ষীয়ান এ অভিনেতা।

উল্লেখ্য, মঞ্চ, টিভি নাটক ও সিনেমা সবখানেই অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন মাসুম আজিজ। আশির দশকের মাঝামাঝি থেকে তিনি টিভিতে কাজ করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো- ‘উড়ে যায় বকপক্ষী’, ‘সাকিন সারিসুরি’, ‘তিন গ্যাদা’, ‘দুই দুকুনে চার’ ইত্যাদি। বহু সিনেমায়ও অভিনয় করে প্রশংসিত হয়েছেন মাসুম আজিজ। ‘ঘানি’ সিনেমায় অভিনয় করে ২০০৬ সালে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া চলতি বছর তাকে একুশে পদকে ভূষিত করেছে সরকার।

Link copied!