ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘দক্ষ নাবিক তৈরিতে আরো তিনটি মেরিন একাডেমি হবে’

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৫, ২০২২, ০৩:১০ পিএম

‘দক্ষ নাবিক তৈরিতে আরো তিনটি মেরিন একাডেমি হবে’

দেশে আরও তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, নতুন চারটি মেরিন একাডেমি বরিশাল, রংপুর, সিলেট ও পাবনা এবং পুরানো মেরিন একাডেমি, চট্টগ্রাম মিলিয়ে দেশে মোট পাঁচটি মেরিন একাডেমি রয়েছে। 

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি আরো তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে। মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে। 

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নতুন চার মেরিন একাডেমির উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত সভায় তিনি এ তথ্য জানান। এতে সভাপতিত্ব করেন খালিদ মাহমুদ চৌধুরী।নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ থেকে পাস করা (এবছরের ফেব্রুয়ারি) ৩৫৯ জনের চাকুরি দেশি-বিদেশি জাহাজে হচ্ছে।

তিনি আরো বলেন, ফিমেল ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে নিয়োগ লাভ করেছে। বাংলাদেশের দক্ষ নাবিকের সুযোগ আছে; হাতছানি দিচ্ছে। আমরা আরো দক্ষ নাবিক তৈরি করব।

যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। নতুন চারটি মেরিন একাডেমির অনেক চ্যালেঞ্জ আছে; সেগুলো ওভারকাম করতে হবে।

মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মেরিন একাডেমির কমান্ডেন্টগণ জুম সভায় এসময় উপস্থিত ছিলেন।

সোমবারের সভাটি বরিশাল; রংপুর; সিলেট এবং পাবনা মেরিন একাডেমির প্রথম উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভা। বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ২৬তম উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভা।

বৈঠকে নতুন চারটি মেরিন একাডেমির জনবল নিয়োগ, বাজেট, সিমুলেটর ক্রয়, জমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয় যে, চারটি নতুন মেরিন একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির এফিলিয়েশন পেয়েছে।

সভায় আরো জানানো হয় যে, সাম্প্রতিক সিলেটে ভয়াবহ বন্যার সময়ে সিলেট মেরিন একাডেমি খুবই মানবিক ভূমিকা রেখেছে। নতুন মেরিন একাডেমিতে বন্যার্তদের আশ্রয় দিয়ে মেরিন একাডেমি প্রশংসিত হয়েছে।

নতুন প্রতিষ্ঠান সিলেট মেরিন একাডেমি সিলেটের মানুষের হৃদয় জয় করেছে। অন্যান্য মেরিন একাডেমি  অনাকাঙ্খিত দৈব-দুর্ঘটনায় সিলেট মেরিন একাডেমির মতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে।

 

টিএইচ

Link copied!