ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সরকারি কর্মচারিদের অনিয়ম দুর্নীতি গ্রহণযোগ্য নয়: তথ্যসচিব

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৮, ২০২২, ০৬:৪৯ পিএম

সরকারি কর্মচারিদের অনিয়ম দুর্নীতি গ্রহণযোগ্য নয়: তথ্যসচিব

সরকারি কর্মচারিদের আর্থিক অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচার সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। পাশাপশি কর্মক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, গতিশীলতা, দায়বদ্ধতা এবং সমন্বয়ের পাশাপাশি নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধাপুর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থাগুলোর প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। সভায় সংশ্লিষ্ট দফতরপ্রধানরা নিজ নিজ সংস্থার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিবরণের চিত্র সভাকক্ষের পর্দায় প্রক্ষেপণের মাধ্যমে তুলে ধরেন।

সচিব হুমায়ুন কবীর দফতরগুলোর কর্ম বিবরণ দেখেন এবং কর্মক্ষেত্রে জনবলের স্বল্পতা সত্ত্বেও সংশ্লিষ্ট দফতরগুলোর কার্যক্রমের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে তথ্যখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রত্যেকের আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন জনগণকে উপকৃত করবে, দেশকে এগিয়ে নেবে। মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা, দফতরগুলোর প্রধান ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।


ইএফ

Link copied!