ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফ্ল্যাট কেনার টাকা ফেরত চেয়ে প্রবাসীর মানববন্ধন

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৩০, ২০২৩, ১২:৫৫ পিএম

ফ্ল্যাট কেনার টাকা ফেরত চেয়ে প্রবাসীর মানববন্ধন

জমি কেনার জন্য গত ৩১/১২/২০১০ ইং তারিখে বেষ্ট ওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিঃ প্রিয় প্রাঙ্গন টাওয়ার, ১৯ কামাল আতার্তুক এভিনিউ, স্যুট নং- ৭-১৪, বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা এর সহিত পূর্বাচল বেস্টওয়ে সিটি এর লে-আউট প্লানের ১০০ নং রাস্তার ১৫ নং যাহার আয়তন ৫ (পাচ) কাঠা জমি ২৪০৭৫০০/- (চব্বিশ লক্ষ সাত হাজার পাচ শত) টাকা মূল্যে খরিল করার নিমিত্তে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা বুকিং মানী হিসাবে প্রদান করে সৌদি প্রবাসী সামছুদ্দিন।কিন্তু ;ফ্ল্যাট না পেয়ে টাকা ফেরত চেয়েও পাচ্ছেন না বলে অভিযোগ এই প্রবাসীর।

তিনি বলেন, লিখিত আবেদন করিলে উক্ত বেষ্ট ওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিঃ আমার বরাবরে উক্ত প্লটটি বরাদ্ধ প্রদান করেন। পরবর্তীতে আমি বরাদ্ধপত্রের শর্ত মোতাবেক উক্ত ৫ কাঠা প্লটের সমুদয় মূল্য ২৪০৭৫০০/- (চব্বিশ লক্ষ সাত হাজার পাচ শত) টাকা উক্ত বেষ্ট ওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিঃ এর বরাবরে পরিশোধ করি। আমি উক্ত জমির সমুদয় টাকা পরিশোধ করা সত্ত্বে ও উক্ত বেষ্ট ওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিঃ আমার বরাবর উক্ত প্লটের সাফ কবলা দলিল সম্পাদন ও রেজিষ্ট্রি করে না দেওয়ায় এবং উক্ত প্লটের সরেজমিনে দখল হস্তান্তর না করার কারণে আমি গত ১৮/০৭/২০১৭ ইং তারিখে আমার নামে বরাদ্ধ বাতিল পূর্বক আমার প্রদেয় টাকা ফেরত  দেওয়ার জন্য উক্ত বেষ্ট ওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিঃ এর বরাবর  লিখিত আবেদন করলে উক্ত বেষ্ট, ওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিঃ এর কর্মকর্তাগণ দ্রুত আমার পাওনা টাকা আমার বরাবরে ফেরত প্রদানের আশ্বাস প্রদান করে।

সামছুদ্দিন বলেন, আমি সরল বিশ্বাসে তাহাদের আশ্বাসে আশস্ত হয়ে বিভিন্ন তারিখে তাদের অফিসে আমার পাওনা টাকা পরিশোধ করার জন্য অনুনয় বিনয় করিলেও উক্ত বেষ্ট তায়ে ল্যান্ড প্রোপার্টিজ লিঃ এর সিইও সহ বিভিন্ন কর্মকর্তাগণ আজ পর্যন্ত আমার পাওনা টাকা পরিশোধ না করে আজ কাল বলে দীর্ঘদিন যাবৎ আমাকে ঘুরাচ্ছেন এবং আমার প্রবাসে করাজিত ২৪,০৭,৫০০/- (চব্বিশ লক্ষ সাত হাজার পাঁচ শত) টাকা আত্মসাৎ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

উল্লেখ্য,এ বিষয়ে  তিনি প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের বরাবর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর  তার টাকা ফেরত চেয়ে লিখিত দরখাস্ত করেছেন।

এবি

Link copied!