ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

গুলশানে বহুতল ভবনে আগুন, লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১০:৩৬ এএম

গুলশানে বহুতল ভবনে আগুন, লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর গুলশানে আগুনের ঘটনায় ভবন থেকে লাফিয়ে পড়ে আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিহতের পরিচয় শনাক্ত করেন তার ছোট ভাই জুলহাস হোসেন। ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

মৃত আনোয়ারের ছোট ভাই জুলহাস হোসেন গণমাধ্যমকে বলেন, আগুন লাগার পর আমার ভাই ওই ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন বলে জানতে পেরেছি।

পরে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি। তিনি ওই ভবনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।

এদিকে বিসিবির পরিচালক ফাহিম সিনহার স্ত্রী সায়মা রহমান সিনহা ১২ তলার ছাদ থেকে লাফ দিয়ে সুইমিংপুলে পড়েন। তিনি আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। সায়মা রহমান সিনহাসহ তিনজন শেখ হাসিনা বার্নে চিকিৎসা নিচ্ছেন।

এবি

Link copied!