ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় ফায়ার সার্ভিসের সাফল্য

মো. মাসুম বিল্লাহ

জুন ২১, ২০২৩, ০৬:১৭ পিএম

জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় ফায়ার সার্ভিসের সাফল্য

এ বছরের জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৩ প্রতিযোগী। দুটি ইভেন্টে তারা স্বর্ণপদক ও ১টি ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ও টিম ম্যানেজার ফয়সালুর রহমানের নেতৃত্বে ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেছেন তারা। 

বিজয়ীদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল। 

এ মাসের ১৭ থেকে ২০ জুন ঢাকার ভারোত্তোলন জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় “বঙ্গবন্ধু ৩৯তম পুরুষ এবং ১৬তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২৩”। এ প্রতিযোগিতার ৮৯ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক বিজয়ী হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য আব্দুর রাজ্জাক। তিনি বাংলাদেশ সেনাবাহিনী (২য় স্থান) ও আনসার-ভিডিপির (৩য় স্থান) প্রতিযোগীদের পেছনে ফেলে এই গৌরব অর্জন করেন। 

একই প্রতিযোগিতার ৮১ কেজি ওজন শ্রেণিতে ফায়ার সার্ভিসের আরেক সদস্য মোঃ সোহাগ মিয়া আনসার-ভিডিপি (২য়) ও বিজিবির (৩য়) প্রতিযোগীদের পেছনে ফেলে স্বর্ণপদক পদক বিজয়ী হয়েছেন। এছাড়া ফায়ার সার্ভিসের আরেক সদস্য মোঃ রকি ৫১ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জিতেছেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

আরএস

Link copied!