ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জুলাই থেকে পানির দাম বাড়লো ১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মে ২৯, ২০২৪, ০২:২০ পিএম

জুলাই থেকে পানির দাম বাড়লো ১০ শতাংশ

রাজধানীতে আগামী জুলাই থেকে পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১,০০০ লিটার পানির দাম ১৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫ টাকা ১৮ পয়সা করে।

এছাড়া, বাণিজ্যিক গ্রাহকদের জন্য এই পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা, যা আগে ছিল ৪২ টাকা।

ওয়াসা কর্তৃপক্ষ বুধবার (৩০ মে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা ওয়াসার সম্মানিত গ্রাহকগণের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ওয়াসা আইন ১৯৯৬ এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয় করার লক্ষ্যে পানির দাম বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিলসহ সকল প্রকার (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে।

এর আগে, ২০২২ সালের জুলাইয়ে পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছিল নতুন দাম।

তারও আগে, ২০১৭ সালে ঢাকা ওয়াসা আবাসিক পর্যায়ে পানির দাম ১০ টাকা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ১০.৫ টাকা এবং বাণিজ্যিক সংযোগে ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৩.৬ টাকা করে। এরপরে ২০১৮ ও ২০১৯ সালে প্রতি বছর ৫ শতাংশ হারে বৃদ্ধি করা হয় পানি ও পয়ঃ সেবার বিল।

পরবর্তীতে ২০২০ সালের ১ এপ্রিল থেকে গ্রাহক পর্যায়ে আবাসিক সংযোগে ১১.৫৭ টাকা থেকে ২৫ শতাংশ বাড়িয়ে ১৪.৪৬ টাকা এবং বাণিজ্যিক সংযোগে ৩৭.০৪ টাকা থেকে ৮ শতাংশ বাড়িয়ে ৪০ টাকা করা হয়।

বিআরইউ

Link copied!