ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মোহাম্মদপুর থেকে সাবেক কাউন্সিলর সলু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২, ২০২৪, ১২:৪৮ এএম

মোহাম্মদপুর থেকে সাবেক কাউন্সিলর সলু গ্রেপ্তার

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে  ঢাকা উত্তর সিটির ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সুজন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলার আসামি সলু।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এজহারভুক্ত আসামি সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লা সলুকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারের পর তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এছাড়াও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর এলাকায় সলিমুল্লা সলুর বিরুদ্ধে অবৈধ দখল ও চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের।

ইএইচ

Link copied!