ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শ্যামলীতে নারীদের পেটানো সেই রাসেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১১, ২০২৫, ১১:২৭ এএম

শ্যামলীতে নারীদের পেটানো সেই রাসেল গ্রেপ্তার

রাজধানীর শ্যামলী এলাকায় নারীদের ওপর হামলার অভিযোগে রাসেল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন এবং লাঠি হাতে তাদের মারধর করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে পুলিশ তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইএইচ

Link copied!