ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন চায় ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৪, ২০২৫, ০৯:০৪ পিএম

সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন চায় ডিআরইউ

দ্রুত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং সাংবাদিকদের জন্য সপ্তাহে দুই দিন ছুটি নির্ধারণের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

রোববার ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, অনেক প্রতিষ্ঠানে সাংবাদিকরা নিয়মিত বেতন পাচ্ছেন না। কোনো অভিন্ন বেতন কাঠামোও নেই। দীর্ঘদিন ধরে ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলেও তা কার্যকর হয়নি। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে চলেছে। তাই সরকারকে দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

একই সঙ্গে সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও ও মাল্টিমিডিয়ার জন্য অভিন্ন ওয়েজ বোর্ড করতে হবে।

তারা আরও বলেন, একজন সাংবাদিক সকাল ৮টায় বাসা থেকে বের হয়ে রাত ১১টায় বাসায় ফেরেন। অনেক প্রতিষ্ঠানে বলা হয়, সাংবাদিকদের জন্য ৮ ঘণ্টা ডিউটির নিয়ম প্রযোজ্য নয়—তাদের ডিউটি সারাদিন। সাংবাদিকরা কি শ্রম আইন বহির্ভূত? তাহলে কেন তাদের এভাবে খাটানো হচ্ছে?

নেতৃদ্বয় অভিযোগ করেন, সরকারি প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি চালু আছে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও একই ব্যবস্থা রয়েছে। কিন্তু সাংবাদিকদের নির্দিষ্ট কর্মঘণ্টা নেই, এমনকি সাপ্তাহিক ছুটিও নিশ্চিত করা হয় না। এতে তাদের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়ছে। তাই অবিলম্বে সাংবাদিকদের জন্য সপ্তাহে দুই দিনের সাপ্তাহিক ছুটি নিশ্চিত করতে হবে।

এছাড়া, চাইলেই সাংবাদিকদের চাকরিচ্যুত করার প্রবণতা নিয়মে পরিণত হয়েছে বলেও তারা উল্লেখ করেন। নির্দিষ্ট কারণ ছাড়া এবং ওয়েজ বোর্ড অনুযায়ী সব সুবিধা প্রদান না করে কোনোভাবেই সাংবাদিকদের চাকরিচ্যুত করা যাবে না।

এ প্রসঙ্গে তারা আরও বলেন, গত ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা তাদের বার্ষিক ইনক্রিমেন্টের ৫ শতাংশের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ যোগ হয়েছে। পাশাপাশি নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তাদের বিশেষ ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। পেনশনভোগীদের জন্যও ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো সংস্কারের জন্য সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যবিশিষ্ট জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করেছে সরকার। অথচ সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন দীর্ঘদিন ধরেই ঝুলে আছে।

ইএইচ

Link copied!