ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডেমরায় রং সাইডে বাসের ধাক্কায় পিকআপ চালকের মৃত্যু 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৪:৫৮ পিএম

ডেমরায় রং সাইডে বাসের ধাক্কায় পিকআপ চালকের মৃত্যু 

রাজধানী ডেমরায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. সাব্বির (২৬) নামে এক চালক নিহত হয়েছেন।

সোমবার দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বির নবাবগঞ্জের নাচোল থানার ভিকরা গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে। বর্তমানে ডেমরার আতিক মার্কেট এলাকায় থাকতেন।

রনি জানান, ‘নিহত সাব্বির দেড় টনের পিকআপ ভ্যানের চালক ডেমরা থানার মীরপাড়া এলাকায় পিকআপ ভ্যান নিয়ে আসার পথে রং সাইড থেকে অসীম পরিবহন বাসের সঙ্গে সংঘর্ষ হয়, এতে সাব্বির গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসের চালক ও বাসটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।’

জেএইচআর

Link copied!