ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঢাকায় নিখোঁজ চট্টগ্রামের তরুণ রায়হান, তিন দিনেও মেলেনি খোঁজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০১:২৫ পিএম

ঢাকায় নিখোঁজ চট্টগ্রামের তরুণ রায়হান, তিন দিনেও মেলেনি খোঁজ

ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার তরুণ মো. রায়হান বিন হারুন (১৮)। তিন দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, ১ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় রায়হান ঢাকা কোরিয়ান ভাষা শিক্ষা কেন্দ্র থেকে বের হন। তিনি চাচাতো বোনের বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন বলে জানিয়েছিলেন। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি।

তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর (০১৯৭০৭৫১০৮৬) বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা জানায়, ফোনের সর্বশেষ লোকেশন অনুযায়ী হাটহাজারী থানা, ফটিকনগর এলাকায় অনুসন্ধান চালানো হয়, তবে তাকে সেখানে পাওয়া যায়নি।

পরিবারের দাবি, ৩ নভেম্বর (সোমবার) দুপুর ২টা থেকে ৪টার মধ্যে হাটহাজারী থানার ফটিকনগর এলাকায় তারা খোঁজ করেছেন, কিন্তু কোনো তথ্য পাননি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে- আবেদন ট্র্যাকিং নম্বর: QQ2TSG।

রায়হানের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার তৈমমুহানী, আবুর হাট, জোরারগঞ্জ বাজার এলাকায়। তার পিতা মো. হারুন ও মাতা সুলতানা রাজিয়া।
রায়হানের গায়ের রং শ্যামবর্ণ এবং উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।

রায়হানের মামা আনোয়ার হোসেন জানান, রায়হান খুব শান্ত স্বভাবের ছেলে। কখনো কারও সঙ্গে কোনো ঝামেলায় জড়ায়নি। তিন দিন হয়ে গেছে, কিন্তু কোনো খোঁজ নেই। আমরা খুবই চিন্তিত ও অসহায়।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে 01815854608 নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।

জেএইচআর

Link copied!