ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৫, ০৯:০৪ পিএম

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কারওয়ান বাজারে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, পুলিশ ও স্থানীয় সূত্রের খোঁজে এখন পর্যন্ত কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় মেট্রো স্টেশনের নিচের অংশে সামান্য ধোঁয়া ও শব্দ দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা এলাকা নিরাপদ করতে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করেন।

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বিস্ফোরণের কারণ এবং কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলেও দ্রুত পুলিশি ব্যবস্থা নেওয়ায় কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। পুলিশের একটি দল ককটেল বিস্ফোরণের সূত্র ও অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে।

ইএইচ

Link copied!