ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৬টি পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্রসহ মোহাম্মদপুরে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৫, ১০:০৮ পিএম

৬টি পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্রসহ মোহাম্মদপুরে গ্রেপ্তার ১

রাজধানীর মোহাম্মদপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এক ব্যক্তিকে আটক করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা। এ সময় তার কাছ থেকে ছয়টি পেট্রোল বোমা, একটি সামুরাই, একটি গ্যাস লাইটার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যা ৭টার দিকে বছিলা গার্ডেন সিটি এলাকার আরব মিশন পাবলিক স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।

ফেরদৌস ভোলার দুলারহাট এলাকার ওমর আলীর ছেলে এবং মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম জানান, ১৬ ও ১৭ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে মোহাম্মদপুরের তিন রাস্তা, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল ফেরদৌস ও তার সহযোগীরা। এ উদ্দেশ্যে তারা ওই এলাকায় সমবেত হওয়ার চেষ্টা করছিল।

শামসুল ইসলাম আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইএইচ

Link copied!