ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মিরপুর-গাবতলীসহ আরও ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

নভেম্বর ১৭, ২০২৫, ১২:৫২ এএম

মিরপুর-গাবতলীসহ আরও ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

উপদেষ্টা রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাসার সামনে ও কারওয়ান বাজার এলাকার পর এবার মিরপুরসহ রাজধানীর আরও ৩ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

রোববার রাতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মিরপুর-১২, গাবতলী ও বাংলামোটর এলাকায় পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরমধ্যে রাত ৯টা ২০ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১২ নম্বরের মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে রোববার রাত ৯টা ৪০ মিনিটের দিকে গাবতলী এলাকায় ব্যাগে ভরে ৩টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এরমধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দু’টি অক্ষত রয়েছে। এ ঘটনায়ও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে এবং রাত ৯টার দিকে উপদেষ্টা রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাসার সামনে পৃথক ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরমধ্যে রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে হঠাৎ দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!