ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানী-বাসীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ০১:২৯ পিএম

রাজধানী-বাসীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী-বাসীর কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।

সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে তিনি জানান, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন।

তিনি আরও জানান, গত রবিবার থেকেই রাজধানীসহ সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। এই প্রস্তুতির ফলে শহরবাসী নিশ্চিন্তে তাদের দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করতে পারবেন।

জেএইচআর

Link copied!