ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ডিইউজের দ্বিবার্ষিক সাধারণ সভা

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সা.সম্পাদক পুনর্নির্বাচিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৮:০৭ পিএম

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সা.সম্পাদক পুনর্নির্বাচিত

ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) সভাপতি পদে মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলম পরবর্তী পূর্ণ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। এই সময়ে তাদের নেতৃত্বে বর্তমান পূর্ণাঙ্গ কমিটি দায়িত্ব পালন করবেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির অন্যা পদে আছেন, সহসভাপতি রফিক মুহাম্মদ, খন্দকার হাসনাত করিম ও রাশেদুল হক, যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ এবং নির্বাহী সদস্য পদে আমীর হামযা চৌধুরী, মো. নিজাম উদ্দিন (দরবেশ নিজাম), রাজু আহমেদ, এম. মোশাররফ হোসাইন, তালুকদার এএইচএম নুরুল মোমেন (তালুকদার রুমী), মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার), মো. আবদুল্লাহ মজুমদার এবং ফখরুল ইসলাম।

সভার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম এবং কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএফইউজে মহাসচিব কদের গণি চৌধুরী, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ডিইউজের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই সিকদার, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কন্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন।

জেএইচআর

Link copied!