ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ১২:৫২ পিএম

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা

রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ওই এলাকার মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সোমবার বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে, তবে তার নাম পরিচয় এখনো নিশ্চিত হয়নি। নিহতরা ভবনের সপ্তম তলায় বসবাস করতেন।

ঘটনার দিন গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজে বের হলে দুপুর ১২টার দিকে বাসায় এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়েকে জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পুলিশের সূত্র বলছে, প্রাথমিক তদন্তে ধরা পড়েছে, গৃহকর্মী আয়েশা ধারালো অস্ত্র ব্যবহার করে মা-মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে। হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির মধ্যে উদ্ধার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও অন্যান্য প্রমাণ সংগ্রহের মাধ্যমে ঘটনার তদন্ত চালাচ্ছে।

ঘটনাস্থলে তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য নির্ধারণে তদন্ত জোরদার করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী শোকাহত এবং সুনির্দিষ্ট আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জেএইচআর

Link copied!