ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মা-মেয়ে হত্যাকাণ্ড: লায়লার দেহে ৩০, মেয়ের দেহে ৬টি ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ডিসেম্বর ৮, ২০২৫, ১১:৪৬ পিএম

মা-মেয়ে হত্যাকাণ্ড: লায়লার দেহে ৩০, মেয়ের দেহে ৬টি ছুরিকাঘাত

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজ বাসায় লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে (১৫) নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত লায়লার দেহে প্রায় ৩০টি এবং তার মেয়ে নাফিসার দেহে অন্তত ৬টি ছুরিকাঘাত ছিল বলে পুলিশ জানিয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গের কর্মকর্তাদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুজনের গলা ও ঘাড় লক্ষ্য করেই মূলত ছুরিকাঘাত করা হয়েছে।

সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজ বাসায় এ ঘটনা ঘটে। নাফিসার বাবা, ইংরেজি মাধ্যমের স্কুলশিক্ষক এ জেড আজিজুল ইসলাম তখন কর্মস্থলে ছিলেন। মাত্র চার দিন আগে কাজ শুরু করা খণ্ডকালীন গৃহকর্মীই এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান সাংবাদিকদের বলেন, "গৃহকর্মীই এ ঘটনায় প্রধান সন্দেহভাজন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার আগে ও পরে শুধু ওই গৃহকর্মীই ফ্ল্যাটে ঢুকেছেন ও বের হয়েছেন। ফুটেজ আরও বিশ্লেষণ করে দেখা হচ্ছে অন্য কেউ জড়িত কি না।"

ফুটেজে দেখা যায়, আয়েশা নামের ওই গৃহকর্মী সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে ফ্ল্যাটে ঢোকেন এবং ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যান। নিহত নাফিসার কাজিন নুরেম মাহপারা বলেন, ওই ড্রেসটি নাফিসারই ছিল।

পরিবারের সদস্যরা বলেন, সকাল ৭টার দিকে আজিজুল বাসা থেকে বের হয়েছিলেন। স্কুলে পরীক্ষা থাকায় তিনি স্বাভাবিক সময়ের আগেই ফিরে আসেন। বারবার ডাকাডাকির পর সাড়া না পেয়ে তিনি চাবি দিয়ে দরজা খোলেন। প্রবেশমুখেই মেয়ের দেহ দেখতে পান এবং রান্নাঘরের মেঝেতে রক্তে ভেজা অবস্থায় লায়লার দেহ পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

পরিবারের সদস্যরা জানান, হত্যাকাণ্ডের সময় পাশের দুই ফ্ল্যাটের বাসিন্দারা বাইরে ছিলেন, তাই কেউ কোনো শব্দ শুনতে পাননি।

ভবনের ম্যানেজার মোহাম্মদ আইয়ুব বলেন, প্রায় ২০ বছর বয়সী ওই তরুণী চার দিন আগে কাজ চাইতে আসেন। পরিবার গৃহকর্মী খুঁজছিল বলে তাকে সেখানে পাঠানো হয়।

তিনি জানান, আজ স্কুল ড্রেস পরার কারণে তিনি প্রথমে ওই নারীকে চিনতে পারেননি। তাকে থামালে তিনি বলেন দুই দিন আগে অতিথি হিসেবে এসেছিলেন এবং এখন বের হচ্ছেন। এরপর দ্রুত রিকশায় চলে যান।

িইএইচ

Link copied!