ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:৪৩ এএম

প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করেছেন। 

শুক্রবার সকালে তিনি ভবনটিতে যান এবং গত মধ্যরাতে ঘটে যাওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগের চিত্র সরেজমিনে দেখেন।

পরিদর্শনকালে আইজিপি দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন এবং ভবনের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তবে পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে প্রশ্ন করতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) শাহাদাতের সংবাদে বিক্ষুব্ধ জনতার হামলার শিকার হয়েছিল এই সংবাদমাধ্যম কার্যালয়টি।

এদিকে, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণা চলাকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়া ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান। এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ডা. আব্দুল আহাদ নিশ্চিত করেছেন যে, আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ দেশের উদ্দেশে রওনা হবে। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মরদেহবাহী বিমানটি ঢাকায় অবতরণ করবে।

শহীদ ওসমান হাদির প্রথম জানাজা আজ সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে তাঁর দ্বিতীয় জানাজা আগামী শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে বিরাজমান অস্থিরতা নিরসনে এবং জানাজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইএইচ

Link copied!