ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাঠকদের উদ্দেশে যে বার্তা দিল প্রথম আলো

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:০১ পিএম

পাঠকদের উদ্দেশে যে বার্তা দিল প্রথম আলো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) মৃত্যুর খবরকে কেন্দ্র করে নজিরবিহীন হামলার শিকার হওয়া দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষ পাঠকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে। 

শুক্রবার পত্রিকাটির অনলাইন পোর্টালে প্রকাশিত এক বিবৃতিতে গত রাতে কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পত্রিকা প্রকাশ করতে না পারায় দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে প্রথম আলো কর্তৃপক্ষ জানায়, "বিগত রাতে কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এ কারণে আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। পাঠকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত।" একই সাথে ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করে অনলাইন ও মুদ্রণ সংস্করণ পুনরায় চালুর বিষয়ে পাঠকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে ফায়ার সার্ভিসের দীর্ঘ ১০ ঘণ্টার প্রচেষ্টায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। 

শুক্রবার সকাল ১০টার পর প্রথম আলো কার্যালয়ে উদ্ধারকাজ সমাপ্ত করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ফিরে গেলেও সতর্কতাস্বরূপ অন্য একটি ইউনিট এখনো সেখানে অবস্থান করছে। আগুনে ভবনটির ভেতরকার আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বিশেষ করে ভবনের নিচতলায় অবস্থিত ‘প্রথমা প্রকাশন’-এর কার্যালয়টি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে আহত বিপ্লবী নেতা ওসমান হাদি গতকাল সিঙ্গাপুরে শাহাদাত বরণ করেন। এই খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় সংবাদপত্র দুটির কার্যালয়ে চড়াও হয়। আজ সন্ধ্যায় হাদির মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে এবং আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক পালিত হবে।

ইএইচ

Link copied!