ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: লুটের টাকায় ফ্রিজ-টিভি কিনেছেন নাইম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর ২২, ২০২৫, ১২:১৯ পিএম

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: লুটের টাকায় ফ্রিজ-টিভি কিনেছেন নাইম

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং উদীচী ও ছায়ানট কার্যালয়ে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. নাইম নামের এক যুবক স্বীকার করেছেন যে, হামলার সময় লুট করা টাকা দিয়ে তিনি নিজের জন্য একটি টেলিভিশন ও একটি ফ্রিজ কিনেছেন।

সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম জানান, হামলার সময় তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছিলেন। সেই টাকার একটি অংশ দিয়ে তিনি মোহাম্মদপুর এলাকা থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কেনেন। 

পুলিশ ইতোমধ্যে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই ইলেকট্রনিক সামগ্রীগুলো এবং তার কাছে থাকা অবশিষ্ট ৫০ হাজার টাকা উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও রয়েছেন, মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। এদের মধ্যে রাকিব হোসেনকে ভিডিও ফুটেজে অগ্নিসংযোগে সরাসরি অংশ নিতে দেখা গেছে।

তিনি নিজের ফেসবুক আইডিতে ধ্বংসস্তূপের ছবি পোস্ট করে উসকানিমূলক বার্তা প্রচার করেছিলেন। গ্রেপ্তারকৃত অন্য দুইজনের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত হামলার ঘটনায় জড়িত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন আইনে ১৩টি মামলা রয়েছে। অন্যদিকে, শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতেও অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযানের বিস্তারিত তুলে ধরা হবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) মৃত্যুতে সৃষ্ট উত্তেজনার সুযোগ নিয়ে গত ১৮ ও ১৯ ডিসেম্বর এই সুপরিকল্পিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ইএইচ

Link copied!