ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ১১:৪৩ এএম

হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাজারীবাগ থানা পুলিশ উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিপন কুমিল্লা জেলার শাহআলমের ছেলে। বর্তমানে হাজারীবাগ বড় মসজিদের বিপরীত গলিতে থাকত সে। 

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় এক যুবক পরে আছে। দ্রুত সেখানে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এসআই আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তৎক্ষণিক জানতে পারেনি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

জেএইচআর

Link copied!