ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কুয়াশার চাদরে ঘেরা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১০:৫২ এএম

কুয়াশার চাদরে ঘেরা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন

রাজধানীতে শীত যেন আরও জাঁকিয়ে বসেছে। পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব। কোথাও কোথাও বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীতের প্রকোপে বিপর্যস্ত জনজীবন।

শুক্রবার ভোর থেকেই দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা ছেয়ে গেছে ঘন কুয়াশার চাদরে। এতে রাস্তাঘাটে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ঝাপসা কুয়াশাচ্ছন্ন অবস্থা থাকায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

ছুটির দিন বিধায় অন্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম। তবে যারা প্রয়োজনের তাগিদে ঘর থেকে বাইরে দু'পা ফেলেছেন, ভোগান্তিতে পড়েছেন। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় একাধিক গরম কাপড় পরেও শীতের তীব্রতা সামাল দেয়া মুশকিল হয়ে পড়ছিল।

এদিকে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ ও সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এএন

Link copied!